বোরহান আনিস, নগরকান্দা প্রতিনিধি :
জাতীয় স্যানিটেশন মাস পালন উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের আয়োজনে ব্র্যাক ওয়াশ প্রকল্পের সহযোগীতায় দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে বর্নাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
উপজেলার প্রত্যেকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধোয়ার কলা কৌশল শেখানো হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা শুভ, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী আকবর মোল্যা, এস এম এ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়া, ব্র্যাক ওয়াশ কর্মসূচীর প্রতিনিধি শফিউল ইসলাম, আল আমিন প্রমূখ।

