স্ত্রীর পিটুনিতে রাস্তাতেই স্বামীর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১৩, ২০১৯

স্ত্রীর পিটুনিতে রাস্তাতেই স্বামীর মৃত্যু

সময় সংবাদ ডেস্ক//
স্ত্রীর পিটুনি খেয়ে রাস্তাতেই স্বামীর মৃত্যু হয়েছে। বেশ কিছু বছর ধরে প্রতিনিয়ত স্বামীর অত্যাচার, মারধরের শিকার হচ্ছিলেন ঘাতক ওই গৃহবধূ। অবশেষ রাস্তাতেই স্বামীর নির্যাতনের প্রতিবাদ করে পালটা আক্রমন করেন স্ত্রী। ফলে রাস্তাতেই দুই নাবালক সন্তানের সামনেই মৃত্যু বরণ করেন তাদের বাবা ও নির্যাতিতার স্বামী। শুক্রবার ঘটনাটি ঘটছে ভারতের উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডে। ইতোমধ্যে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

মেহেরুলি থানার ডিএসপি এস নারায়ণ সিং জানিয়েছেন, ঘটনার পর অভিযুক্ত ঘটনাস্থল ছেড়ে পালানোর কোনো চেষ্টা করেননি। তিনি মৃত দেহের পাশের দাঁড়িয়ে ছিলেন। আর তার ঠিক পাশে রাস্তায় বসেছিল তার দুই নাবালক সন্তান।



জেরায় পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত মহিলা জানিয়েছেন, অনেক বছর ধরেই অভিযুক্তের স্বামী তার ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছিলেন। কিছুতেই তিনি তাকে থামাতে পারতেন না। ঘটনার দিনও অর্থাৎ শুক্রবার সকালে মৃত ব্যক্তি তাকে রাস্তাতেই মারধর শুরু করে।

সেই সময়ে সে তাকে প্রতিহত করতে পাল্টা আক্রমন করেন। যার জেরে মাথায় গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে সে রাস্তায় পড়ে মারা যায়। এরপর ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকেন ওই মহিলা। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। সম্পূর্ণ ঘটনা প্রত্যক্ষ কেরছে দুই নাবালক শিশু।

Post Top Ad

Responsive Ads Here