৮ বছরের প্রেমিকাকে পেতে বাড়ির সামনে প্রেমিকের অনশন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ১৪, ২০১৯

৮ বছরের প্রেমিকাকে পেতে বাড়ির সামনে প্রেমিকের অনশন

সময় সংবাদ ডেস্ক//
 প্রেমিকার সাথে আট বছরের সম্পর্ক ভেঙে যাচ্ছে বলে প্রেমিকার বাড়ির সামনে অনশন শুরু করেছেন এক যুবক। এই ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নবাসন এলাকার। দেশটির গণমাধ্যম জানিয়েছে, শনিবার প্রেমিকা সোমার বাড়ির সামনে ভালোবাসা ফেরানোর দাবিতে অনশনে বসেন পাশের গ্রাম পিপুল্যানের বাসিন্দা শিবনাথ রায় নামের ২৪ বছরের এক যুবক। তার দাবি, গত আট বছর ধরে সোমার সঙ্গে তার প্রেম ছিল। কিন্তু তিনি স্থানীয় একটি পেপার মিলে পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করেন বলে সোমার ভাই ও বাবা তার সঙ্গে সোমার বিয়ে দিতে রাজি নন।


কিছুদিন যাবৎ সোমার বাড়ির লোকজন সোমাকে জোর করে ‘ভুল বুঝিয়ে’ শিবনাথের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। বাড়ির ভয়ে সোমা তাকেও এড়িয়ে চলছেন। শিবনাথ তার দাবির সপক্ষে বেশ কিছু ছবি ও চিঠি দেখাচ্ছেন। দুটি ছবি দেখিয়ে তিনি জানান, তারা দক্ষিণেশ্বর ও উলুবেড়িয়ার কালীমন্দিরে গিয়ে সেই ছবিগুলো তুলেছেন।

এই ছবি ও চিঠি পোস্টার আকারে সোমার বাড়ির পাশে লাগিয়ে শিবনাথ অনশনে বসেছেন। পোস্টারে লেখা, ‘তোরা যে যা বলিস ভাই আমার ভালোবাসা ফেরত চাই/ তোরা যে যা বলিস ভাই আমার সোনালীকে চাই।’ সোমার উদ্দেশে তিনি আরও লিখেছেন, ‘জীবন-যন্ত্রণা তুমি বুঝলে না, ফিরে এসো আমার কাছে এই আমার কামনা।’ শুধু এসবের মধ্যেই সীমাবদ্ধ নেই শিবনাথের ভালোবাসা। দফায় দফায় ফেসবুক লাইভের মাধ্যমে পুরো ঘটনাও তুলে ধরছেন।

Post Top Ad

Responsive Ads Here