সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু বাহিনীর প্রধানসহ নিহত ৪ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু বাহিনীর প্রধানসহ নিহত ৪

সময় সংবাদ ডেস্ক//
সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু বাহিনীর প্রধান আমিনুলসহ চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে খুলনার কয়রা উপজেলার সুন্দরবনে এ ‘বন্দুকযুদ্ধর’ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে র‌্যাব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।আহত হয়েছেন র‌্যাবের দু’জন সদস্য।

র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জলদস্যু আমিনুল বাহিনীর সঙ্গে সুন্দরবনের কয়রা এলাকায় র‌্যাবের ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে আমিনুল বাহিনীর প্রধান আমিনুল ও তার সেকেন্ড ইন কমান্ড রফিকসহ চারজন নিহত হয়েছেন। র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ককরা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Post Top Ad

Responsive Ads Here