মেহের আমজাদ, মেহেরপুর //
মেহেরপুরে দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান ও ‘মুক্তিযোদ্ধাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।মুক্তিযোদ্ধা হায়দার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কে.এম আতাউল হাকিম লাল মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হালিম,ভাষা সৈনিক ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা কে.এম ফজলুল করিম,মাহাবুবুল হক শান্তি । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল মালেক,সিরাজুল ইসলাম,নারী মুক্তিযোদ্ধা সালেহা খাতুন,আফজাল হোসেন, আব্দুর রব, আলী হোসেন, আহসান আলী খান প্রমুখ।

