বাংলাদেশ স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ১২, ২০১৯

বাংলাদেশ স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল


ফরিদপুর প্রতিনিধি : 
বাংলাদেশ স্বাস্থ্যসেবায় এই প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল। এই উপলক্ষে ফরিদপুর ল্যাবএইড এ ছিলো ভিন্ন আয়োজন। হাসপাতাল ঘিরে ছিলো আলোকসজ্জা ও মনোরম পরিবেশ। শনিবার সন্ধ্যায় ল্যাবএইডের চিকিৎসকবৃন্দ কর্মকর্তাদের নিয়ে কেক কাটার আয়োজন করা হয়। 

কেক কাটার সময় উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. তৌহিদুল আলম, সহকারী  অধ্যাপক ডা. আসিফ উল আলম, ডা. ফাহমিদা জেসমিন, ডা. অভিজিৎ দত্ত, ডা. হুমায়ন মিয়াসহ অনেক ডাক্তারগন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ল্যাবএইড ফরিদপুর শাখার ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম। 

এছাড়া ৭ দিন ব্যাপী রোগীদের বিশেষ সেবা দেওয়া হবে। সব ধরনের পরীক্ষী নিরীক্ষায় রয়েছে বিশেষ ছাড়। রোগীদের আপ্যায়নে ও রয়েছে বিশেষ ব্যবস্থা। তাছাড়া ল্যাবএইডে রয়েছে সঠিক রোগী সনাক্তকরন। রোগী চিকিৎসা সংক্রান্ত কার্যকরী ব্যবস্থা। ঝুকিপূর্ণ ওষুধ সঠিকভাবে প্রদান। সেরা চিকিৎসক ও কর্মীদের দক্ষতা ।  

Post Top Ad

Responsive Ads Here