ঝিনাইদহে উপজেলা নির্বাচনে ভোট বর্জন করেছে বিএনপি প্রার্থীরা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯

ঝিনাইদহে উপজেলা নির্বাচনে ভোট বর্জন করেছে বিএনপি প্রার্থীরা

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছেন দুই বিএনপি প্রার্থী।

সোমবার (১৪ ই অক্টোবর) দুপুর ১ টার পর মহেশপুর প্রেসক্লাবে বিএনপি প্রার্থী শাহজামান মোহন ও কোটচাঁদপুর প্রেসক্লাবে দুপুর সাড়ে ১২টার পর বিএনপি প্রার্থী আবদুর রাজ্জাক সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করার ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী শেখ শাহজামান মোহন ও আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির নেতাকর্মীদের কেন্দ্রে আসতে বাঁধা, পোলিং এজেন্ট ঢুকতে বাঁধা, সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, নৌকা প্রতিকে প্রকাশ্যে সিল মারাসহ নানা অভিযোগে উভয়ে ভোট বর্জন করেন।

Post Top Ad

Responsive Ads Here