চরভদ্রাসনে ইলিশ অভিযানে ৫ জনের জেল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ১৬, ২০১৯

চরভদ্রাসনে ইলিশ অভিযানে ৫ জনের জেল

প্রতিকি ছবি
চরভদ্রাসন প্রতিনিধি : 
ফরিদপুরের চরভদ্রাসনে মা ইলিশ অভিযানে ৫ জনকে একমাস করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে আটককৃতদের এ সাজা দেয়া হয়। 

ভ্রাম্যমাণ আদালতের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান আটককৃতদের এ সাজা প্রদান করেন। 

জানা যায়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে বাধা দেয়ায় ১৮৬০ এর ১৮৮ ধারায় তাদেরকে এ সাজা প্রদান করা হয়। 

আটককৃতরা হলেন- উপজেলার হরিরামপুর ইউনিয়নের সেক ঠান্টু(৩০), চরঝাউকান্দা ইউনিয়নের রবিউল (২৫), সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের আজিজ খান (৪৫), সেলিম (৪০) ও বালিয়াডাঙ্গী গ্রামের আবুল হাসানকে ১ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

উপজেলা মৎস্য দপ্তর সূত্র জানান, এসময় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে ও আটককৃত ২০ কেজি মাছ স্থানীয় হাজীডাঙ্গী মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here