ফরিদপুরের মহাসড়কে দূর্ঘটনা রোধে ডিজিটাল যন্ত্র দিয়ে পরীক্ষা শুরু করিমপুর হাইওয়ে পুলিশের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ১৬, ২০১৯

ফরিদপুরের মহাসড়কে দূর্ঘটনা রোধে ডিজিটাল যন্ত্র দিয়ে পরীক্ষা শুরু করিমপুর হাইওয়ে পুলিশের


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর অংশে ঢাকা-খুলনা মহাসড়কে দূর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশ নানা উদ্যোগ গ্রহন করেছে। এরই অংশ হিসাবে করিমপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে বুধবার মধুখালী উপজেলার ব্রাক্ষনকান্দা এলাকায় সকাল থেকে শুরু হলো ডিজিটাল এ্যালকোহল ডিটেকটর, আরএফআইডি(গাড়ীর কাগজপত্র চেক যন্ত্র) এবং স্পিড গ্যান (গতি নিয়ন্ত্রক) যন্ত্রের ব্যবহার। 


এ ব্যাপারে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সাফুর আহমেদ জানান, বর্তমান সরকারের প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাল ব্যবহার শুরু করেছে। এর অংশ হিসাবে ঢাকা-খুলনা মহা-সড়কের মধুখালী উপজেলার ব্রক্ষনকান্দা নামক স্থানে সড়ক দূর্ঘটনা রোধে ডিজিটাল মেশিন দিয়ে গাড়ীর রেজিষ্টেশন চেক, স্পিড নিয়ন্ত্রক এবং এ্যালকোহল ডিটেকটরের কার্যক্রম শুরু হয়েছে। এসময় মহা-সড়কে চলাচলকারী বাস-ট্রাক থামিয়ে ডিজিটাল রেজিষ্টেশন চেক, স্পিড নিয়ন্ত্রক এবং এ্যালকোহল ডিটেকটর দিয়ে পরীক্ষা নিরিক্ষা করে দেখা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, করিমপুর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সাফুর আহমেদ, এসআই সাইদুর রহমান, এএসআই রাসেল বিশ্বাসসহ হাইওয়ে পুলিশ একটি দল উপস্থিত ছিলেন।  

Post Top Ad

Responsive Ads Here