মেহের আমজাদ, মেহেরপুর//
মেহেরপুর পৌরসভার ইউজিআইআইপি-৩ প্রকল্পের ড্রাম্পিং এর কাজ এবং পৌর এলাকার বিভিন্ন সড়ক ও ড্রেন পরিদর্শন করেছেন যুগ্মসচিব সোহেলী ফারজানা ।গতকাল বুধবার দুপুরে মেহেরপুর পৌরসভার ড্রাম্পিং এর কাজ এবং পৌর এলাকার বিভিন্ন সড়ক ও ড্রেন পরিদর্শনকালে যুগ্মসচিব সোহেলী ফারজানার সঙ্গে ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, এন ডিসি, প্রকৌশলী,পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন,৭নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

