মাছটি দেখামাত্রই মেরে ফেলার পরামর্শ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯

মাছটি দেখামাত্রই মেরে ফেলার পরামর্শ

সময় সংবাদ ডেস্ক//
স্নেকহেড ফিশযুক্তরাষ্ট্রের সমুদ্রবিজ্ঞানীরা পানি ছেড়ে ডাঙায় বাঁচতে পারা মাছের সন্ধান পেয়েছেন। মাছটিকে ‘ভয়ংকর’ আখ্যায়িত করে দেখামাত্র মেরে ফেলার পরামর্শ দেয়া হয়েছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, মাছগুলো দেখতে সাপের মতো। তাই নাম দেয়া হয়েছে ‘স্নেকহেড ফিশ’। ১৯৯৭ সালেও একবার ক্যালিফোর্নিয়ার সান বার্নাডিনোর সিলভারহুড লেকে ধরা পড়ে এই মাছ। সেসময় ধারণা করা হয়েছিল মাছটি পূর্ব এশিয়ার। এটিকে এখন জর্জিয়ায় পেয়ে অবাক হচ্ছেন বিজ্ঞানীরা।



২০০২ সালে স্নেকহেড ফিশ ধরা এবং বিক্রি বেআইনি বলে ঘোষণা করা হয়। সম্প্রতি মেরিল্যান্ড প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিজ্ঞানীরা গবেষণায় জানতে পেরেছেন, এর শ্বাসতন্ত্র এমনভাবে তৈরি যে বাতাস থেকে মানুষের মতো শ্বাস নিতে পারে। ফলে পানি থেকে ডাঙায় তুললেও জীবন ধারণে কোনও সমস্যা হয় না।

তবে আচমকা পরিবেশ বদলের ফলে কিছুটা নিস্তেজ হয়ে পড়ে। জলাশয়ের অন্যান্য প্রাণী, ছোট মাছ এমনকি ছোট ইঁদুরও এর খাদ্যতালিকায় রয়েছে। আর এই কারণেই অন্যান্য জলজ প্রাণীর কাছে এটি বিপদের কারণ।

লম্বায় তিন ফুটের কাছাকাছি মাছটি প্রায় ১৮ পাউন্ড ওজনের হয়। সেই সঙ্গে রয়েছে ধারালো দাঁত। যার সাহায্যে শিকারে কোনও সমস্যা হয় না।

Post Top Ad

Responsive Ads Here