ফরিদপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২৮, ২০১৯

ফরিদপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সময় সংবাদ ডেস্ক//
ফরিদপুরের ১২টি ইউনিয়নের অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সাবেক সহ সম্পাদক মাহাবুবুল হাসান পিংকু। 

শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে শনিবার সকালে সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নে কম্বল বিতরণ করা হয়। স্থানীয় বিএনপি নেতা ইউনুস হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, ডাক্তার দেলোয়ার হোসেন, শহিদ হোসেনসহ বিএনপি, যুবদলের নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে ঈশান গোপালপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তিন শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে এ কম্বল বিতরণ করেন। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ কম্বল বিতরণ করা হবে ধারাবাহিকভাবে সদর উপজেলার ১২টি ইউনিয়নে। 

Post Top Ad

Responsive Ads Here