দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৭.২ ডিগ্রি সেলসিয়াস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২৮, ২০১৯

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৭.২ ডিগ্রি সেলসিয়াস

সময় সংবাদ ডেস্ক//
হিমালয়ের পাদদেশের জেলা দিনাজপুরে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভোরে তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও কুয়াশা কেটে গিয়ে দুই দিন পর সূর্যের দেখা মেলায় জনজীবন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তোফাজ্জল হোসেন জানান, শনিবার ভোরে দিনাজপুরে তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও সূর্যের দেখা মেলায় সকাল ৯টায় তাপমাত্রা বেড়ে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। 

এ জেলায় শুক্রবার ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও বৃহস্পতিবার ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গত বৃহস্পতিবার থেকে ২ দিন ধরে দিনাজপুরে সূর্যের দেখা মেলেনি। 

শনিবার  সকাল থেকে সূর্যের দেখা মেলায় জনজীবন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। দু’এক দিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে বলে তিনি জানান।

Post Top Ad

Responsive Ads Here