আজ থেকে ফের তিন দিনের শৈত্যপ্রবাহ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২৮, ২০১৯

আজ থেকে ফের তিন দিনের শৈত্যপ্রবাহ



সময় সংবাদ ডেস্ক//
ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে শুক্রবার বিকাল থেকেই হচ্ছে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। পাশাপাশি উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ।

রাজশাহী ও রংপুর বিভাগে আবারও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। এই দুই বিভাগের বেশির ভাগ জেলার সর্বনিম্ন তাপমাত্রা এখন ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার থেকে শুরু হবে আরেক দফা শৈত্যপ্রবাহ। পাশাপাশি, দেশের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং মাঝরাত থেকে সকাল এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। যা চলবে কমপক্ষে তিন থেকে পাঁচদিন।

Post Top Ad

Responsive Ads Here