মেহের আমজাদ,মেহেরপুর:
আগামী ৪ মার্চ ৩ দিনের সরকারি সফরে মেহেরপুরে আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের এমপি এবং জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন। এই ৩ দিনে তিনি মেহেরপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারী অনুষ্ঠানে অংশ নেবেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ রেজাউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সফর সুচীর মধ্যে রয়েছে বৃহস্পতিবার ৩টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হবেন। পরে যশোর থেকে সড়ক পথে মেহেরপুর নিজ বাসভবনে পৌছাবেন। শুক্রবার সকাল ১০টার দিকে মেহেরপুর সরকারী শিশু পরিবার সংলগ্ন মাঠে বি এ ডি সি আয়োজিত আলু বীজ ফসলের মাঠ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন । এ দিন বিকাল সাড়ে তিনটায় পিরোজপুরে ইউনিয়নে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। শনিবার সকাল ১০টায় মিনি ম্যারাথন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। এ দিন ৩টায় স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। রবিবার ১০ টায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন । রবিবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর থেকে যশোর বিমান বন্দরের উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করবেন।

