করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক ব্যবহারের উদ্বুদ্ধকরণ কর্মসূচি পুলিশের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মার্চ ২১, ২০২১

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক ব্যবহারের উদ্বুদ্ধকরণ কর্মসূচি পুলিশের



ফরিদপুর প্রতিনিধি :
বাংলাদেশ পুলিশ অধিদপ্তরের নির্দেশনায় ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে করোনায় দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসূচি হাতে নিয়েছে জেলা পুলিশ। এ উপলক্ষে রবিবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে শহরের জনতা ব্যাংক মোড় ও নতুন বাসষ্টান্ড এলাকায় ফরিদপুরের পুলিশ সুপার মো: আলীমুজ্জামান মাস্ক বিরতণ ও সচেতনা কার্যক্রম চালান পথচারী ও যাত্রীদের মাঝে। 


এসময় অন্যদের মধ্যে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ সুনীল কুমার কর্মকার, ট্রাফিক সার্জেন্ট তুহিন লস্কর, ফরিদপুর পৌরসভার কাউন্সিলর গোলাম মোঃ নাসির প্রমূখ। 


এ বিষয়ে পুলিশ সুপার মো: আলীমুজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশের নির্দেশনায় আজ থেকে সারাদেশের প্রতিটি জেলার থানা এলাকায় পুলিশের পক্ষ থেকে করোনায় দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। তিনি বলেন পুলিশের পক্ষ থেকে এখন থেকে এই কর্মসূচি যাতে জনসাধারন মেনে চলে সেই বিষয়ে সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।

Post Top Ad

Responsive Ads Here