আন্তঃনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২১, ২০২১

আন্তঃনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে

 



 

জেলা প্রতিনিধিঃ




নাটোরের লালপুরে আন্তঃনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার রাতে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।


আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জামিলুর রহমান জানান, শুক্রবার রাতে ইঞ্জিনের সমস্যা থেকে এ আগুন লাগে। এতে কোনো যাত্রীর ক্ষতি হয়নি। ৫ নম্বর লাইনে এ ঘটনা ঘটায় ট্রেন চলাচলেরও কোনো বিঘ্ন ঘটেনি। এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।


পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে পাকশীর আওতাধীন রাজশাহীর রহনপুর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী ১৮ নম্বর আন্তঃনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ আগুন ধরে যায়। তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনেন কর্মচারী ও ট্রেনের যাত্রীরা। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

লালপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। দীর্ঘক্ষণ চলার কারণে ইঞ্জিন গরম হয়ে যাওয়ায় এ আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।


ঘটনার পর শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) মিজানুর রহমান জোয়াদ্দারকে আহ্বায়ক করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে রোববারের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here