গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামীলীগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২১, ২০২১

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামীলীগ


 

 




নিজস্ব প্রতিনিধিঃ



২০০৪ সালে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নির্মিত বেদীতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। 

শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়। পরে আহত ব্যক্তি এবং নিহতদের পরিবার সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। 


ক্রমান্বয়ে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে কৃষকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মৎসজীবী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগসহ অন্যান্য সংগঠন ও তাদের শাখাগুলোর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়।


শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম প্রমুখ।


২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলা হয়। সেদিন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানসহ ২৪ জন নেতা-কর্মী প্রাণ হারান। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আহত হন পাঁচ শতাধিক নেতা-কর্মী। আজও সে আঘাত নিয়ে অনেকে মানবেতর জীবন যাপন করছেন।

Post Top Ad

Responsive Ads Here