ফরিদপুর আওয়ামী লীগে ঐক্যর সুবাতাস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২১, ২০২১

ফরিদপুর আওয়ামী লীগে ঐক্যর সুবাতাস



ফরিদপুর প্রতিনিধি:  
দীর্ঘদিনের কোন্দল সহ বিভিন্ন কারনে ফরিদপুরের আওয়ামীলীগ ছিলো নেতায় নেতায় দ্বিধা বিভক্ত। এই দ্বিধা বিভক্ত আওয়ামীলীগে এখন ঐক্যর সুর। ২১ আগষ্ট গ্রেনেড হামলার ঘটনায় ফরিদপুর শহরের লাবলু সড়কে বিকাল চারটায় জেলা আ্ওয়ামীলীগের ডাকা সমাবেশ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলার সকল নেতা উপস্থিত হন। এসময় সকলের কন্ঠে ঐক্যর কথা উঠে আসে। তারা দলীয় ভেদাভেদ ভুলে কাজ করার কথা বলেন।   

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন প্রবীন আওয়ামী লীগ নেতা কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামীম হক, এফবিসিসিআই এর সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি একে আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, পৌরমেয়র অমিতাভ বোস, যুবলীগ নেতা ফারুক হোসেন, মনিরুল হাসান মিঠ,ু ঝর্না হাসান, আইভি মাসুদ, শামছুল আলম চৌধুরী প্রমূখ।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন কোতয়ালী থাানা আওয়ামলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, এফবিসিসিআই এর পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি, শাহ আলম মুকুল প্রমূখ।

সমাবেশে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য বিপুল ঘোষ বলেন, এখন থেকে ফরিদপুর আওয়ামীলীগ হবে ঐক্যর আওয়ামীলীগ। আসুন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলে মিলে মিশে দল করি। গত ১২ বছর আমাদের মতো ত্যাগী নেতাদের নির্যাতন করে ঘরে বন্দি করে রাখা হয়েছিলো এখন সময় এসেছে দলকে সামনের দিকে নিয়ে যাওয়ার। তিনি বলেন এই বয়সে এসে আমরা কেও আর বিভক্তি আনতে চাই না। আর যদি এটা না করতে পারি তাহলে দলের মধ্যে ঘাপটি মেরে থাকা সুযোগ সন্ধানীরা দলকে ক্ষতি গ্রস্থ করে দেবে। এই সুযোগটি তারা যাতে না পারে এই জন্যই ফরিদপুর আওয়ামীলীগকে গতিশীল হতে হবে।  

বিশাল এ সমাবেশে ফরিদপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

Post Top Ad

Responsive Ads Here