জাপান থেকে এলো ভ্যাকসিনের চতুর্থ চালান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২১, ২০২১

জাপান থেকে এলো ভ্যাকসিনের চতুর্থ চালান


 




নিজস্ব প্রতিবেদকঃ



কোভ্যাক্সের আওতায় জাপান থেকে অ্যাস্ট্রেজেনেকার ৭ লাখ ৮১ হাজার ডোজ টিকার চতুর্থ চালান ঢাকায় এসে পৌঁছেছে।

শনিবার বিকেল ৩টা ২৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাবাহী ফ্লাইটটি অবতরণ করে।


বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।


সূত্র জানায়, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৭ লাখ ৮১ হাজার ডোজ টিকার চতুর্থ চালানটি বিমানবন্দরে এসেছে। টিকার চালান গ্রহণ করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের সাত কর্মকর্তা বিকেল ৩টায় বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন।

এর আগে, গত ২ আগস্ট জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান দেশে পৌঁছায়। ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার দ্বিতীয় চালান আসে। আর গত ২৪ জুলাই জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান ঢাকায় আসে।


উল্লেখ্য, বাংলাদেশকে ৩০ লাখ ডোজ করোনা প্রতিরোধী টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান।

Post Top Ad

Responsive Ads Here