হাটহাজারী থেকে যুবকের লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২১, ২০২১

হাটহাজারী থেকে যুবকের লাশ উদ্ধার





জেলা প্রতিনিধিঃ


চট্টগ্রামের হাটহাজারী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মির্জাপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার শরীর বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত ছিল।

নিহত আব্দুল্লাহ আল মামুন ওই এলাকার মহিউদ্দিনের ছেলে।


পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল থেকে মামুনের মোবাইল বন্ধ ছিল। রাতেও তিনি বাড়িতে ফেরেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।


হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা জানান, যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here