ফরিদপুর হত্যা ও ধর্ষন মামলায় একজনের ফাসিঁর আদেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৮, ২০২১

ফরিদপুর হত্যা ও ধর্ষন মামলায় একজনের ফাসিঁর আদেশ

 


স্টাফ রিপোর্টার, ফরিদপুর :
ফরিদপুরে এক নারীকে ধর্ষন ও গলা কেটে হত্যার দায়ে জিন্দার আলী শেখ(৩৫) নামে একজনের ফাসিঁর আদেশ প্রদান করেছে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর বিচারক। রায়ে উল্লেখিত আসামীকে একলাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করাও হয়। মঙ্গলবার দুপরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক(জেলা ও দায়রা জজ) প্রদীপ কুমার রায় এই রায়ের আদেশ প্রদান করেন। আসামীর উপস্থিতে এই রায় ঘোষনা করা হয়। পরে তাকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। নিহত ওই নারী কদমী আবু জাফর সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার আলীর ১ম বর্ষের ছাত্রী ছিলো। সে বোয়ালমারী উপজেলার টোংরাইল বনমালীপুর এলাকার মোঃ মোসলেম মোল্যার কন্যা।    

রায়ের নথি থেকে জানাযায়, বিগত ২০১০ সালের মে মাসের ২০ তারিখ দিবাগত রাতে বোয়ালমারী উপজেলার টোংরাইল বনমালীপুর এলাকায় একটি রাস্তার পাশে ধর্ষন শেষে গলা কেটে ঘটনাস্থলেই হত্যা করা হয় রুপালী খানম(২০) কে। পরের দিন সকালে স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনার একদিন পর তার পিতা মোঃ মোসলেম মোল্যা বাদি হয়ে একটি মামলা দায়ের করে। এরপর ২০১২ সালে তদন্ত কার্যক্রম শেষে আটক করা হয় জিন্দার আলীকে। সে ওই সময় ১৬৪ ধারায় দোষ স্বীকার করে। তাকে বিয়ে করতে না পেরে রাগের বসে তিনি এই ঘটনা ঘটান বলে স্বীকার করেন আদালতে। আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০”এর ৯(২) ধারার অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমান করতে সক্ষম হওয়ায় আসামীকে ফৌজদারী কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী মৃত্যুদন্ড প্রদান করে।  

এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল পিপি স্বপন কুমার পাল জানান, বিজ্ঞ আদালতের দেয়া রায়ে আমরা রাষ্ট্রপক্ষ খুশি। এই রায়ে বাদি উপযুক্ত বিচার পেয়েছে বলেও জানান তিনি।  

এদিকে রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামীর স্ত্রীসহ পরিবারের সদস্যরা।  এই সময় কান্নায় ভেঙ্গে পড়েন স্ত্রী সহ পরিবারের সদস্যরা।

Post Top Ad

Responsive Ads Here