দেশে আবারো মাথাপিছু আয় বেড়েছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ২৩, ২০২১

দেশে আবারো মাথাপিছু আয় বেড়েছে


  


সময় সংবাদ ডেস্কঃ



ফের বাড়লো মাথাপিছু আয় ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির আকার। 

জিডিপি আকার ৪১১ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে, যা বাংলাদেশি অর্থে ৩৪ হাজার ৮৪০ কোটি টাকা। একইসঙ্গে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৫৪ মার্কিন ডলার হয়েছে।


মঙ্গলবার শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে একনেক সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 


সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।



পরিকল্পনামন্ত্রী বলেন, একনেক সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এছাড়া মাথাপিছু আয় ও মোট জিডিপিসহ সব তথ্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়।


এম এ মান্নান বলেন, অর্থনীতির ভিত্তি বছর সংশোধন করেছি। আমরা ছিলাম ২০০৫-০৬ সালে। এখন ভিত্তি বছর ২০১৫-১৬ বছরে নিয়ে এসেছি। এতে অভ্যন্তরীণ উৎপাদন অনেক বেড়েছে। মোট জিডিপির আকার ৪১১ বিলিয়ন মার্কিন ডলারে। বেড়েছে মাথাপিছু আয়ও। মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৫৪ মার্কিন ডলার হয়েছে। যা টাকার অংকে ২ লাখ ১৬ হাজার ৫৮০ টাকা।

Post Top Ad

Responsive Ads Here