বাধ্যতামূলক পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হয়েছেন পুলিশের দুই এএসপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ২৪, ২০২১

বাধ্যতামূলক পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হয়েছেন পুলিশের দুই এএসপি


 

সময় সংবাদ ডেস্কঃ



দেশের অভ্যন্তরীণ অইন-শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা আরও দ্রততম সময়ে নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশে চালু হচ্ছে এভিয়েশন উইং। এ উইংয়ে যুক্ত হবে দুইটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার।


গত ১৯ নভেম্বর জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের সাথে বাংলাদেশ পুলিশের এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশ পুলিশের কর্মকর্তাগণই পরিচালনা করবেন এভিয়েশন উইং।



পুলিশ কর্মকর্তারাই পাইলট হিসেবে চালাবেন হেলিকপ্টার। ইতোমধ্যে তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে।

বাংলাদেশ পুলিশের সহকারি পুলিশ সুপার (এএসপি) মুশফিকুল হক চন্দন এবং এএসপি শরীফ সারোয়ার হোসেন সৈয়দপুর বিমানবন্দরে তাদের প্রথম একক উড্ডয়নে প্রশিক্ষক ছাড়াই উড্ডয়ন এবং অবতরণ করে পাইলট হওয়ার বাধ্যতামূলক পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here