আদমদীঘিতে স্কুল ছাত্রী ধর্ষনের শিকার, ধর্ষক গ্রেফতার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ২৭, ২০২২

আদমদীঘিতে স্কুল ছাত্রী ধর্ষনের শিকার, ধর্ষক গ্রেফতার | সময় সংবাদ

আদমদীঘিতে স্কুল ছাত্রী ধর্ষনের শিকার, ধর্ষক গ্রেফতার | সময় সংবাদ
আদমদীঘিতে স্কুল ছাত্রী ধর্ষনের শিকার, ধর্ষক গ্রেফতার | সময় সংবাদ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : 

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৬ষ্ঠ শ্রেনীর এক স্কুল ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। পুলিশ ধর্ষক বায়েজিদ হোসেন (২২) নামের যুবককে গ্রেফতার করেছে। 


গত বুধবার রাত আড়াই টায় আদমদীঘি সান্তাহার কলসা রথবাড়ি এলাকায় এ ধর্ষনের ঘটনা ঘটে। গ্রেফতারকৃত বায়েজিদ হোসেন নওগাঁ জেলার মান্দা উপজেলার কশব (হেদায়েতী) গ্রামের আব্দুল মালেকের ছেলে। সে বৈশাখী অটোরাইস মিলের নৈশ্যপ্রহরী বলে জানা গেছে।


মামলা সুত্রে জানাযায়, আদমদীঘির সান্তাহারের কলসা রথবাড়ির বাসিন্দা ও পৌর বালিকা উচ্চবিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনির স্কুল ছাত্রী (১২) গত ২৫ অক্টোবর দিবাগত রাতে বাসায় খাবার পর শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। রাত আড়াই টায় ওই ছাত্রী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে বাসার পূর্বদিকে বৈশাখী গেটের সামনে গেলে ওঁৎপেতে থাকা বায়েজিদ হোসেন নামের যুবক ছাত্রীটির মুখ রুমাল দিয়ে বেঁধে পাশের জনৈক তোফাজ্জল হোসেনের বাড়ির পিছনে ঝোপের নিয়ে ধর্ষক করে। এসময় ছাত্রীর চিৎকারে পরিবারের লোকজন ঘুম থেকে জেগে ঘটনাস্থলে পৌঁছিলে ধর্ষনকারি বায়েজিদ হোসেন পালিয়ে যায়। 


পরে পরিবারের লোকজন ছাত্রীটিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বায়েজিদ হোসেনকে আসামী করে থানায় মামলা করলে পুলিশ বায়েজিদ হোসেনকে গ্রেফতার করে। 


মামলার তদন্তকারি উপ পরিদর্শক উজ্জল মিয়া বলেন, ভিকটিমকে চিকিৎসার জন্য বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আসামীকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। 


Post Top Ad

Responsive Ads Here