খাজানগরে ফার্মেসীর আড়ালে পিতা-পুত্রের মাদকের কারবার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১৫, ২০২৩

খাজানগরে ফার্মেসীর আড়ালে পিতা-পুত্রের মাদকের কারবার

 

খাজানগরে ফার্মেসীর আড়ালে পিতা-পুত্রের মাদকের কারবার
খাজানগরে ফার্মেসীর আড়ালে পিতা-পুত্রের মাদকের কারবার

মোঃ হাবিবুর রহমান ,কুষ্টিয়া জেলা প্রতিনিধি: 

মাদক সহ পিতা আটক-পুত্র পলাতক । কুষ্টিয়ার খাজানগরের রাহাত ফার্মেসীর মালিক মাদকের ডিলার খ্যাত আনিসুর রহমান তার পিতার মাধমে মাদক পাচার করাতে গিয়ে অবশেষে পুলিশের জালে ধরা খেয়েছে তার পিতা মিজানুর রহমান । 


পিতা আটক হওয়ার খবরে ফার্মেসী বন্ধ করে আনিসুর রহমান একটি ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায় । ওই ব্যাগে ইয়াবা নাকি ট্যাপেন্টডল ট্যাবলেট ছিল তা নিয়ে জনমনে নানা আলোচনা সমালোচনা চলছে।১৩ অক্টোবর ২০২৩ইং শুক্রবার সন্ধ্যায় খাজানগর থেকে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদে কুষ্টিয়া সদর থানা পুলিশ এক অভিযান চালায়। ওই সময় আনিসুর রহমানের পিতা মিজানুর রহমান তাদের রাহাত ফার্মেসীর পিছনের গলি খাজানগর উত্তরপাড়ায় অন্যান্য মাদক ব্যবসায়ীর মাঝে মাদক পৌছে দেয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ তাকে ২৫০ পিচ টাপেন্টডল ট্যাবলেট সহ হাতেনাতে আটক করে। 


এলাকাবাসী জানান, আনিসুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবার চালান এনে স্থানীয় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের মাঝে কৌশলে বিক্রি করে আসছিল এবং মাদক ব্যবসা করেই খুব অল্প সময়ে সে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। সে মাদকের ডিলার এ কথা এলাকায় প্রচার হলে কিছুদিন সে তার ফার্মেসী থেকে মাদকের কেনা-বেচা বন্ধ ক রে দেয়। পরে তার সোর্সের মাধ্যমে পার্শ্ববর্তী এসোগড়ি এলাকা, কলাবাড়ি ব্রীজ, স্বর্গপুরের মাঠ সহ তার ফার্মেসি সীমানার বাহিরে মাদকের চালান পৌঁছে দিতে থাকে। 


এ খবরও যখন প্রকাশ হয়ে যায় তখন সব সোর্স বাদ দিয়ে কেউ যেনো বুঝতে না পারে সেজন্য নিজের পিতাকে দিয়ে বিভিন্ন স্থানে কৌশলে মাদক পৌছে দিতে থাকে। আনিসুর মোবাইলে কন্টাক করে এবং তার পিতার মাধ্যমে কৌশলে মাদক পৌছে যায় মাদক ব্যবসায়ীর কাছে । এভাবেই চলছিল বাপ-বেটার মাদকের কারবার। 


এবার পুলিশ হানা দিয়ে মাদক সহ আটক করেছে পিতা মিজানুর রহমানকে। আটক এড়াতে পালিয়েছে মাদকের ডিলার খ্যাত আনিসুর রহমান। ফার্মেসীর মালিক আনিসুর রহমানের সাথে কথা বলতে মোবাইল ফোনে কল দিলেও তাকে পাওয়া সম্ভব হয়নি । বটতৈল ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ফকির বলেন,  আমি ঘটনাটি শুনেছি । এলাকার স্বার্থে সকল প্রকার মাদকের বিরুদ্ধে প্রশাসনকে সহযোগিতা করতে বদ্ধপরিকর । বটতৈল ইউনিয়ন মাদক -সন্ত্রাস নির্মূলে সবসময় প্রশাসনের সাথে কাজ করে যাবে ইনশাহআল্লাহ । 


কুষ্টিয়া মডেল থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, মাদক -চোরাকারবারী ও সন্ত্রাসীদের কোন রকম ছাড় দেওয়া হবে না । আপনার এলাকার যে কোন অপরাধীর তথ্য আমাদের জানান , আমরা অবশ্যই সততা ও নিষ্ঠার সাথে আমাদের দায়িক্ত পালনের চেষ্টা করবো ইনশাহআল্লাহ।



Post Top Ad

Responsive Ads Here