টাঙ্গাইলে এক যুবক খুন ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ২৮, ২০১৮

টাঙ্গাইলে এক যুবক খুন !

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল

টাঙ্গাইলে পরকীয়ার জের ধরে মাজেদুল(৩৫) নামে এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। শনিবার ভোরে শহরের রাবনা বাইপাসের মায়া হোটেলের পেছনে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকার সিদ্দিক হোসেন এবং সাজ্জাত হোসেন নামে দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত মাজেদুলের বাড়ি গাজীপুরে। তিনি মায়া হোটেল সংলগ্ন একটি তাঁত ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান জানান, মাজেদুল তাঁত ফ্যাক্টরির পাশের বাড়ির স্বামী পরিত্যক্ত এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। শনিবার ভোরে মাজেদুল ওই নারীর বাড়িতে যান। এক পর্যায়ে ওই নারীর পরিবারের লোকজন মাজেদুলকে আটক করে বেদম মারধর করলে সে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় মাজেদুলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর আত্মীয় সিদ্দিক হোসেন এবং সাজ্জাত হোসেনকে আটক করে।

Post Top Ad

Responsive Ads Here