জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পুটিয়াজানী বাজারে শনিবার ১১ টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত হাসেন আলী (৬০) টাঙ্গাইল সদর উপজেলার ধরেরবাড়ী গ্রামের বাসিন্দা।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, টাঙ্গাইল সদর উপজেলার ধরেরবাড়ী গ্রামের বাসিন্দা নিহত হাসেন আলী (৬০) দিনমজুরের কাজ করতেন। তিনি সহকর্মী মজিবুর রহমানকে নিয়ে সাইকেলযোগে কাজে যাচ্ছিলেন। পুটিয়াজানী বাজারে পৌঁছলে পিছন দিক থেকে একটি ট্রাক সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাসেনের মৃত্যু হয় এবং তার সহকর্মী মজিবুর রহমান সামান্য আহত হন। মজিবুরের সনাক্তের ভিত্তিতে নিহতের ছেলে ঘটনাস্থলে এসে মরদেহ নিয়ে গেছে। তবে এ ঘটনায় জড়িত ঘাতক ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ট্রাকটি আটক করা হয়েছে।