নাজমুল হাসান নিরব ,সময় সংবাদ ডেস্কঃ
ফরিদপুর জেলার,ফরিদপুর-৪ (ভাংগা-সদরপুর-চরভদ্রাসন) আসনের জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমান
চৌধুরী নিক্সন বলেছেন, আগামী নির্বাচনে ৩ উপজেলার উন্নয়ন ও জনগনের মূল্যায়ন
দেখে আমাকে ভোট দিন। তিনি বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ গত নির্বাচনে
আমাকে না দেখে ভোট দিয়েছেন। গত ৪৫ বছরে এখানে যে উন্নয়ন হয়নি, তা আমি গত ৪
বছরে করেছি। আগামী সংসদ নির্বাচনে এখানকার প্রতিটি জনগণকে নিক্সন চৌধুরী
হতে হবে।
তিনি গত শুক্রবার বিকেলে সদরপুর উপজেলার নয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের মাঠে এক বিশাল জনসভায় এ কথা বলেন। তিনি আরো বলেন, গত ৪৫ বছরে এখানকার এমপি- মন্ত্রীরা জনগণের উন্নয়নের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে। জনগণের উন্নয়ন করেনি ও জনগণের মূল্যায়ন করেনি। আমি এমপি হয়ে জনগণের অধিকার ফিরিয়ে এনেছি। দেশ ও জনগনের উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকারকে আরো একবার ক্ষমতায় আনতে হবে। ফরিদপুর - ৪ আসনের উন্নয়নের জন্য নৌকার মাঝি পরিবর্তন করতে হবে।
আব্দুস সাত্তার মাষ্টারের সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, ভাষানচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছমির বেপারী, জেলা পরিষদ সদস্য কাজী গোলাম রাব্বানী পান্নু, আনোয়ার আলী মোল্যা, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন ভাংগা উপজেলার চেয়ারম্যান, সদরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হারিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা।