মেহেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ২৮, ২০১৮

মেহেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন



মেহের আমজাদ,মেহেরপুর 

র‌্যালি ও আলোচনা সভার  মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় আইনগত সহায়ত দিবস পালন করা হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শহীদ ড. সামসুজ্জোহা পার্ক থেকে একটি র‌্যালি  বের করা হয়। “উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ” এই শ্লোগানে মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ কোর্টের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা জজ আদালত মিলনায়তনে আলোচন সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মোহাঃ গাজী রহমানের সভাপতিত্বে অন্যান্যেরর মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত জেলা জজ মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেখ ফরিদ আহমেদ, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, জিপি শাজাহান আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি শফিকুল আলম, সাধারণ সম্পাদক কামরুল হাসান,জেলা ব্রাক প্রতিনিধি মোশাররফ হোসেন প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here