মোস্তাফিজুর রহমান (গোবিন্দগঞ্জ) গাইবান্ধা সংবাদদাতা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে তালুককানুপুর ইউনিয়নে চক শিবপুর গ্রামে পারিবারিক কলহের জেরে গৃহবধু শিরিনা (৪০) কে হত্যার প্রতিবাদে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানব বন্ধন হয়েছে । শুক্রবার সকালে বরিশাল ইউনিয়ন ও কোমরপুর বাজার এলাকাবাসীর আয়োজনে স্থানীয় কোমরপুর বাজারে মানব বন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল প্রদক্ষিন করে । এ মানব বন্ধনে বরিশাল ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক জাহের আলী , আওয়ামীলীগ নেতা নবাব আলী , মহিলা আওয়ামীলীগ নেত্রী বিউটি , হামিদা , মামলার বাদী সালাম সহ শত শত নারী ও পুরুষ অংশগ্রহণ করে ।
উল্লেখ্য যে , তালুকানুপুর ইউনিয়নের চক শিবপুর গ্রামে পারিবারিক কলহের জেরে গৃহবধু শিরিনা (৪০) কে গত ২২ এপ্রিল রাতে হত্যা করে তার লাশ নিজ শয়ন ঘরে ঝুলিয়ে রাখে । পরের দিন থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসে মর্গে প্রেরণ করে । এ ঘটনায় থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের হলে ঐ গ্রামের আজগর আলীর ছেলে সাহাজাহান কে আটক করে পুলিশ ।