গোবিন্দগঞ্জে শীলা-বৃষ্টিতে ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ২৮, ২০১৮

গোবিন্দগঞ্জে শীলা-বৃষ্টিতে ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শীলা-বৃষ্টিতে ইরি ধান ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। সরেজমিনে দেখা যায়, রাজাহার ইউপির রাজাহার, বানেশ্বর মৌজার অধিকাংশ পাঁকা ধান শীলায় ঝরে মাটির সঙ্গে মিশে গেছে।
রাজাহার গ্রামের বর্গা চাষী মোঃ ফারুক মিয়া জানান, তার ১ একর জমির ইরি ধান শীলা-বৃষ্টিতে ঝরে মাটিতে মিশে গেছে। পরিবারের ৫ সদস্য নিয়ে দু’চোঁখে অন্ধকার দেখছেন। টাকা কর্জ করে অনেক মেহনত করে বুকে আশা নিয়ে ধান আবাদ করেছিলেন।
বানেশ্বর বাজারে অবস্থিত “ শাহরিয়ার আদর্শ বিদ্যানিকেতন ” এর সভাপতি অবঃ আর্মি লুৎফর রহমান জানান, উক্ত বিদ্যালয়ের টিনের চাল শীলায় ঝাঁঝড়া হয়ে গেছে। কোমল মতি শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘœ ঘটছে। ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটা কমে গেছে।
মোঃ আব্দুল বারিক জানান, টিনের চালা শীলা বুষ্টিতে ছিদ্র হয়ে গেছে। বৃষ্টিতে ঘরে বসবাসের  অনোপযোগি হয়ে পড়েছে। অনেক কষ্টে সেখানে পলিথিন দিয়ে কোন রকম বসবাস করছেন।  

Post Top Ad

Responsive Ads Here