নগরকান্দায় ভিডিও ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে গৃহবধুকে বারবার ধর্ষন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ২৮, ২০১৮

নগরকান্দায় ভিডিও ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে গৃহবধুকে বারবার ধর্ষন

DESK REPORT:
ফরিদপুরে প্রাননাশের হুমকি দিয়ে এক গৃহবধুকে ধর্ষন করে সেই ভিডিও ধারন করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে বারবার ধর্ষন করেছে এক লম্পট। ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে গৃহবধুকে ধর্ষণ ও সেই দৃশ্য ভিডিওতে ধারনকারী সেই লম্পটকে আটক করেছে র‌্যাব। শুক্রবার বেলা তিনটার দিকে জেলার নগরকান্দা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম কামালউদ্দিন খান (৪৭)। সে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের জঙ্গুরদী গ্রামের মৃত বাকাউদ্দিনের পুত্র। ফরিদপুর র‌্যাব-৮ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইচউদ্দিন জানান, কয়েকমাস আগে কামালউদ্দিন তার যৌন লালসা চরিতার্থ করতে বাড়ীর পার্শ্ববর্তী এক গৃহবধুকে প্রাননাশের হুমকি দিয়ে বিভিন্ন সময় ধর্ষন করে। ধর্ষনের সেই দৃশ্য ঘরের মধ্যে কৌশলে স্থাপন করা গোপন ক্যামেরায় ধারন করে। ধারন করা গোপন দৃশ্য ফেসবুকে ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে বেশ কয়েকবার গৃহবধুকে ধর্ষন করে। এক পর্যায়ে ধারনকৃত ভিডিও সে ফেসবুকে ছড়িয়ে দেয়। বিষয়টি গৃহবধুর পরিবার ও স্বজনেরা জানলে গৃহবধু আত্মহত্যার চেষ্টা করে। এ বিষয়ে গৃহবধুর স্বামী র‌্যাবের সরনাপন্ন হলে র‌্যাব তদন্তে নামে। শুক্রবার গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাব নগরকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে কামালউদ্দিনকে আটক করে। পরে আটককৃত কামালউদ্দিনের দেয়া তথ্য মতে র‌্যাব বাড়ী থেকে সিসিটিভি ক্যামেরা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত কামালউদ্দিন অপরাধের কথা স্বীকার করে। র‌্যাব সূত্রে জানাগেছে, কামালউদ্দিন গোপন অশ্লীল দৃশ্য ধারন করে তা ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে গৃহবধুকে বেশ কয়েকবার ধর্ষন করে। কামালউদ্দিনের বিরুদ্ধে নগরকান্দা থানায় পর্ণগ্রাফি আইনে এবং নারী নির্যাতন আইনে মামলা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here