S.S.DESK
ফরিদপুর শহরের আলীপুর বড় ব্র্রীজের কাছে ট্রাকের চাপায় আকাশ সরদার (২০)
নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা সাড়ে
১২টার দিকে। ফরিদপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট নাজমুল হোসেন জানান, বেলা
সাড়ে ১২টার দিকে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় মোটর সাইকেলের চালক আকাশ
সরদার ঘটনাস্থলেই নিহত হয়। আকাশ জেলার সালথা উপজেলার গট্রি ইউনিয়নের
সিংহপ্রতাপ গ্রামের ইকরাম সরদারের ছেলে। সে সরকারী রাজেন্দ্র কলেজের
শিক্ষার্থী ছিলো। এ ঘটনায় ঘাতক ট্রাকটিতে আটক করা যায়নি।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাক ও ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাক ও ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।