বোয়ালমারীতে আসামী ধরতে গিয়ে ১ পুলিশ কর্মকর্তা আহত ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ২৬, ২০১৮

বোয়ালমারীতে আসামী ধরতে গিয়ে ১ পুলিশ কর্মকর্তা আহত !

S.S.DESK:
ফরিদপুরের বোয়ালমারীতে মাদক ও ডাকাতের এক আসামীকে আটক করতে গেলে বোয়ালমারী থানার দুই কর্মকর্তার উপর হামলা করেছে মামলার আসামী জাহিদ হোসেন। এ ঘটনায় আহত এএসআই সিন্ধু বিশ্বাস। এএসআই সিন্ধু বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, বুধবার রাতে সাড়ে আটটার দিকে বোয়ালমারী বাজরের ভিতর ন্যাশানাল ব্যাংকের সামনে থানার দুই অফিসার মাদক ও ডাকাতের আসামী জাহিদ হোসেনকে আটক করতে যায়। এসময় তাকে আটক করতে গেলে আসামী জাহিদ হোসেন ওই দুই অফিসারের উপর হামলা করে। তার হামলায় এ এস আই সিন্ধু বিশ্বাস মারাত্মক আহত হয়। এসময় স্থানীয়রা তাদেরকে সেখান থেকে উদ্ধার করে বোয়ালমারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার এ এস আই সিন্ধু বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তিনি জানান, এস আই সুকান্ত এখন আশংকামুক্ত। তবে মামলার আসামী জাহিদ হোসেনকে আটক করা সম্ভব হয়নি তবে পুলিশ তার ব্যবহৃত মটর সাইকেলটিকে আটক করেছে।

Post Top Ad

Responsive Ads Here