S.S.DESK:
মাদক কেনা-বেচার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান। বুধবার বিকেলে ফরিদপুর রেল স্টেশন চত্বরে স্থানীয় এলাকাবাসীর সাথে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, মাদক কেনা-বেচা যদি পুলিশের কেউ জড়িত থাকে। তাহলে তার বিরুদ্ধেই ব্যবস্থা নিতে কোনো কার্পণ্য করা হবে না। তিনি আরো বলেন, যারা মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের সাথে জড়িত রয়েছে তাদের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহন করা হবে। মাদক নিমূলে এলাকাবাসীর সহায়তা চান তিনি। স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, মাদকের সাথে কতিপয় পুলিশ সদস্য জড়িত রয়েছে। তাদের সাথে যোগসুত্র রয়েছে মাদক ব্যবসায়ীদের। এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বললে তারা পুলিশ দিয়ে নিরিহ মানুষকে হয়রানী করে। জবাবে পুলিশ সুপার বলেন, যারা মাদকের ব্যবসা করে, যারা মাদক ব্যবসায়ীকে সহায়তা করে তাদের কাউকেই ছাড়া হবেনা। যারা মিথ্যা তথ্য দিয়ে অন্যকে ফাঁসাতে পুলিশকে ব্যবহার করে উল্টে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে চালান দেয়া হবে। ফরিদপুর কোতয়ালীর থানার ওসি এ এফ এম নাসিমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মো. মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম, পৌর কাউন্সিলর আব্দুল জলিল শেখ প্রমুখ।