মানিকছড়িতে বজ্রপাতে নিহত ১ আহত ৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ২৭, ২০১৮

মানিকছড়িতে বজ্রপাতে নিহত ১ আহত ৩

খাগড়াছড়ির মানিকছড়িতে বজ্রপাতে স্কুল ছাত্র সজীব ত্রিপুরা (১১) নিহত ও ৩জন গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ২৭ এপ্রিল গভীর রাত আনুমানিক ৩টার দিকে আকষ্মিক ঝড়-বৃষ্টিতে বজ্রপাত শুরু হলে উপজেলার গাড়ীটানা ত্রিপুরা পাড়ার একটি বসত ঘরে ঘুমন্ত অবস্থায় স্কুল ছাত্র সজীব ত্রিপুরা (১১) ঘটনাস্থলে নিহত হয়।
এ ঘটনায় গৃহিনী পুস্পরাণী ত্রিপুরা (৩০), শিক্ষার্থী সাগরিকা ত্রিপুরা (১৪), শুভাষ ত্রিপুরা(৬) আহত হয়। খবর পেয়ে প্রতিবেশিরা আহতদের মানিকছড়ি হাসপাতালে ভর্তি করেন এবং পুলিশকে বিষয়টি অবহিত করলে সকালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত ছাত্রের সূরতহাল শেষ করেন। নিহত সজীব ত্রিপুরা বড়ডলু উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। আহত সাগরিকা ত্রিপুরা তিনটহরী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণি এবং শুভাষ ত্রিপুরা গাড়গীটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী। বজ্রপাতে একই পরিবারে ৪জন হতাহতের খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত ও আহতদের দেখতে বাড়ীতে জনপ্রতিনিধি ও স্ব-স্ব বিদ্যালয়ের শিক্ষক ও সহকর্মীরা এবং হাসপাতালে ছুঁটে যান। অনেকে আহতদের চিকিৎসায় অর্থ সহায়তা প্রদান করেন।
শুক্রবার দুপুরে নিহত ছাত্রের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Post Top Ad

Responsive Ads Here