ডেস্কঃ-
আমদানি করা এলএনজি সরবরাহের অপেক্ষায় আছে বিশেষায়িত জাহাজ ‘এক্সিলেন্স’। এই গ্যাস সরবরাহ শুরু হলে বন্ধ কল কারখানা চালুর পাশাপাশি নতুন শিল্পকারখানা গড়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের মাতারবাড়ি উপকূলে এলএনজিবাহী জাহাজ পরিদর্শনের পর সংসদীয় কমিটির প্রধান জানান- বেসরকারি খাতে আরো এলএনজি আমদানি হবে।
কক্সবাজারের মহশেখালীর মাতারবাড়ি উপকূল থেকে ৪ কিলোমিটার গভীর সাগরে নোঙর করা জাহাজ ‘এক্সিলেন্স’ ভাসমান গ্যাস টার্মিনাল। এক লাখ ৩৬ হাজার ঘনমিটার তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি নিয়ে গত ২৪ এপ্রিল মাতারবাড়ি উপকূলে নোঙর করার পর এখন অপেক্ষা গ্যাস সরবরাহ শুরুর। এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে বলে জানান সংশ্লিষ্টরা।
বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার নৌবাহিনী জাহাজে করে এলএনজিবাহী জাহাজ পরিদর্শনে যায়। এই দলে ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান রহমান ও জ্বালানি সচিব নাজিমউদ্দিন চৌধুরী। তারা বলেন, এলএনজি সরবরাহ শুরু হলে বেসরকারি বিনিয়োগ বাড়বে।
বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জানান, এলএনজি আমদানির মাধ্যমে গ্যাস সংকট কাটার পাশাপাশি শিল্পকারখানাগুলো পুরোদমে উৎপাদনে যেতে পারবে। সাগরে ভাসমান এই জাহাজের সকল কর্মকান্ড ও নিরপত্তায় কাজ করছে নৌবাহিনী।
বেসরকারি খাতে এলএনজি নিয়ে কয়েক মাসের মধ্যে আরো একটি জাহাজ মাতারবাড়ি উপকূলে ভিড়বে।