মির্জাপুরে মা হত্যার অভিযোগে ছেলে আটক! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ৩০, ২০১৮

মির্জাপুরে মা হত্যার অভিযোগে ছেলে আটক!


জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরে মা হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে থানা পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বানাইল ইউনিয়নের পাইকপাড়া গ্রামে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয় মা রিনা বেগম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে ওই গ্রামের ফজলু মিয়ার স্ত্রী রিনা বেগম (৪৫) ঘরে শুয়ে ছিলেন। এ সময় তাঁর বড় ছেলে কাউছার মিয়া (২০) হঠাৎ ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে রিনা বেগমকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রিনা দুই সন্তানের জননী বলে জানা গেছে। তাঁর স্বামী পেশায় কৃষক।
মির্জাপুর থানার ওসি এ কে এম মিজানুল হক জানান, শনিবার বিকেলে খুনের ঘটনার পর থেকে ছেলে কাউছার পলাতক ছিল। পুলিশ খবর পেয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থেকে হত্যাকারী কাউছারকে গ্রেফতার করে। এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা (মামলা নং- ২৮, তাং- ২৮/৪/২০১৮) দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ রোববার ময়না তদন্ত শেষে স্বজনদের নিকট হস্তান্তর করবে বলে পুলিশ জানায়।

Post Top Ad

Responsive Ads Here