চরভদ্রাসনে এসএসসিতে প্রথম উসমি !! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ০৯, ২০১৮

চরভদ্রাসনে এসএসসিতে প্রথম উসমি !!

চরভদ্রাসন প্রতিনিধি:
ফরিদপুর চরভদ্রাসন উপজেলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকেএ বছর এসএসসি পরীক্ষায় উসমি গোল্ডেন এ প্লাসসহ উপজেলার প্রথম স্থান অধিকার করেছে। তার পিতা মোঃ মোজাহার হোসেন উপজেলা সহকারী কশিমনার (ভূমি) অফিসের একজন কর্মচারী এবং গৃহিনী মাতা নাজমা বেগমের ¯েœহ মমতা ত্যাগ তিতিক্ষার ফসল হিসেবে উসমি উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে বলে জানিয়েছে। উসমির পরিবারে তিন বোন এক ভাইয়ের মধ্যে সে তৃতীয়। উসমি ভবিষ্যতে একজন আদর্শ প্রকৌশলী হতে চায়। বুধবার তার এ সাফল্য ধরে রাখতে সে সকলের দোয়া কামনা করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানান, এ বছর উপজেলায় মোট প্রায় ৮শ’ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে জিপিএ ফাইভ (এ প্লাস) পেয়েছে মোট ১৪ জন। আর ১ হাজার ২শ’ নম্বরের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে উসমি ১১৫৬ নম্বর পেয়ে উপজেলার প্রথম স্থান অধিকার করেছে। উসমির এ সাফল্যর ব্যাপারে বুধবার উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার বলেন, “ উসমি আমাদের ডিপার্টমেন্ট প্রজন্মর জন্য গৌরব। তিনি উসমির ভবিষ্যত জীবনের আরও উত্তোরত্তর সাফল্য কামনা করেন”।

Post Top Ad

Responsive Ads Here