টাঙ্গাইলে তৃনমূল ভবন উদ্বোধন উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ২৪, ২০১৮

টাঙ্গাইলে তৃনমূল ভবন উদ্বোধন উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে এমপি’র সাথে মতবিনিময়, সুখ দুঃখের কথা, এলাকার উন্নয়নের কথা ও দলের ভালো মন্দের কথা অতি সহজেই বলতে পারে সেই লক্ষে টাঙ্গাইল সদর-৫ আসনের এমপি মো. ছানোয়ার হোসেন পাড়দিঘুলিয়াস্থ নিজ বাড়ীতে তৃনমূল ভবন বানিয়েছেন। ২৩ মে বুধবার বিকেলে ওই তৃনমূল ভবন উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের এমপি মনোয়ারা বেগম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান আনছারী, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান মারুফ, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক জাকেরুল মওলা, জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, জেলা কৃষক লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম মাষ্টার, সাধারণ সম্পাদক এডভোকেট শামস উদ্দিন, জেলা ছাত্র লীগের আহ্ববায়ক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।

তৃনমূল ভবন উদ্ধোধন শেষে সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Post Top Ad

Responsive Ads Here