আবু মুসা, নাটোর প্রতিনিধি।
নাটোরের বড়াইগ্রামে জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও উপেজলা চেয়ারম্যান ড.মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বনপাড়া বাইপাসে এস.আর পাটোয়ারী এডুকেয়ারে ইনস্টিটিউট চত্বরে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বনপাড়া পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সোবাহান প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বক্তব্যে তিনি, পবিত্র মাহে রমজানের শিক্ষায় মাদক,জঙ্গী,সন্ত্রাস এর বিরুদ্ধে ন্যায় ও সত্যের পথে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এসময় অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগের উপজেলা চেয়ারম্যানের সমর্থিতরা সহ গন্যম্যান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

