গোবিন্দগঞ্জে সাড়ে ৫ লাখ টাকার মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী আটক ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ০৩, ২০১৮

গোবিন্দগঞ্জে সাড়ে ৫ লাখ টাকার মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী আটক !

মোস্তাফিজুর রহমান গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
 গাইবান্ধার গোবিন্দগঞ্জে একাধিক মাদক সহ দুদু শেখ ওরফে নোয়া দুদু (৫০) নামে এক ব্যাক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ । উপজেলা কোচা শহর এলাকায় বুধবার রাত ৯ টার দিকে তাকে আটক করা হয় । আটক দুদু শেখ গোবিন্দগঞ্জ উপজেলার শক্তিপুর গ্রামের মৃত রহিম উদ্দিন শেখের পুত্র ।


স্থানীয়রা জানান , দুদু শেখ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী । ঘটনার সময় তিনি মাদক বিক্রির উদ্দেশ্যে কোচা শহর বাজার এলাকায় আসেন । গাইবান্ধা জেলা ডিবি (ওসি) মেহেদী হাসান জানান , আটকের সময় তার কাছ থেকে ৫০ গ্রাম হিরোইন ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে । উদ্ধারকৃত মাদক এর মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা প্রায় । এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান , দুদু শেখের বিরুদ্ধে থানায় একটি মামলা নেওয়া হয়েছে । বৃহস্পতিবার সকালে তাকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যেমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে ।

Post Top Ad

Responsive Ads Here