মধুপুরে ওয়ার্ড ভিশনিং ও ইফতার মাহফিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ২৪, ২০১৮

মধুপুরে ওয়ার্ড ভিশনিং ও ইফতার মাহফিল

আল-মামুন, মধুপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর পৌরসভার আয়োজনে (২৪ মে)বৃহস্পতিবার সন্ধ্যায় মধুপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের মধুপুর শহীদ স্মৃতি কলেজ মাঠে ইফতার মাহফিল ও ওয়ার্ড ভিশনিং অনুষ্ঠিত হয়েছে।
৭ নং ওয়ার্ডের কমিশনার আলমগীর হোসেন ভূইয়ার সভাপতিত্বে মধুপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নের দিক নিয়ে ও নিয়মত পৌর কর পরিশোধ করার জন্য গুরুতারোপ করে মেয়র মাসুদ পারভেজ প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।  আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক অধ্যাপক আ: আজিজ, কৃষিবিদ লিয়াকত আলী,৮নং ওয়ার্ড কমিশনার বাদশা মিয়া,২ নং ওয়ার্ড কমিশনার  বাদশা তালুকদার প্রমূখ।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মধুপুর উপজেলা শাখার সভাপতি ও মধুপুর বার্তার সম্পাদক আ: হামিদ, সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, সময় সংবাদের মধুপুর প্রতিনিধি সাংবাদিক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন । ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম আলহাজ মো: মোয়াজ্জেম হোসেন।

Post Top Ad

Responsive Ads Here