মেহেরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ।।SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ০১, ২০১৮

মেহেরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ।।SHOMOY SANGBAD

মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা।
অনুষ্ঠিত হয়েছে।
“তামাক করে হৃৎপিন্ডের ক্ষয়, স্বাস্থ্যকে ভালবাসি তামাককে নয়” এই প্রতিপাদ্যে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। আলোচনা সভায় বক্তব্যে রাখেন মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ জি কে শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, ডাঃ অলোক কুমার দাস, ডাঃ ফয়সাল কবির, মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুল আলম, জেলা ইমাম সমিতির সভাপতি আনসার উদ্দিন বেলালী। অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন এনডিসি কামরুল হাসান, সহকারী কমিশনার কাজী নাহিদ ইভা, আরিফা সুলতানা, পাঠান মোঃ সাইদুজ্জামান, রাকিবুল হাসান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম শফিউল আযম প্রমুখ

Post Top Ad

Responsive Ads Here