মাদক মামলায় মেহেরপুরে ২ জনের কারাদন্ড ।।SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ০১, ২০১৮

মাদক মামলায় মেহেরপুরে ২ জনের কারাদন্ড ।।SHOMOY SANGBAD

মেহের আমজাদ,মেহেরপুর 
মাদক মামলায় মেহেরপুরে ২ মাদক ব্যবসায়ীকে ৫ বছর করে কারাদন্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের রায় দিয়েছেন আদালত। কারাদন্ডপ্রাপ্তরা হলো, গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আরফান ও একই গ্রামের জিল্লুর রহমান। আসামীরা পলাতক থাকায় পুনরায় আটকের দিন থেকে তাদের সাজা শুরু হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল ২য় আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম ওই  রায় দেন। মামলায় ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্যে অভিযোগ প্রমানিত হওয়ায় এ রায় প্রদান করেন বিজ্ঞ বিচারক।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৩০ আগস্ট র‌্যাবের একটি দল এস আই সাইদুর রহমানের নেতৃত্বে ৪৭ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করে।পরে তারা জামিনে মুক্তি পায়। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এ্যাডভোকেট কাজী শহিদুল হক এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট নুরুল হাসান।

Post Top Ad

Responsive Ads Here