মির্জাপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।। SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ০১, ২০১৮

মির্জাপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।। SHOMOY SANGBAD

মাজহারুল ইসলাম শিপলু, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন আশকবর ভবনের পূর্ব পার্শ্বে জাতীয় সাংবাদিক সংস্থার নিজ কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য টাঙ্গাইল-০৭ আবুল কালাম আজাদ সিদ্দিকী, পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আবু আহম্মেদ, লতিফপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম, মহেড়া ইউপি চেয়ারম্যান মোঃ বাদশা মিয়া, সাবেক বাঁশতৈল ইউপি চেয়ারম্যান সামছুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক তারিফ আহম্মেদ সোহাগ প্রমুখ।

সে সময় সংস্থার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ মাজহারুল ইসলাম শিপলু ও সাধারণ সম্পাদক সঞ্জয় দাস উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Post Top Ad

Responsive Ads Here