ফরিদপুরে ১২০০ টাকার থ্রী পিস ৭১০০ টাকা ; জেলা প্রশাসকের হুশিয়ারী ।।SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ০৪, ২০১৮

ফরিদপুরে ১২০০ টাকার থ্রী পিস ৭১০০ টাকা ; জেলা প্রশাসকের হুশিয়ারী ।।SHOMOY SANGBAD

নিজস্ব প্রতিনিধি-
ফরিদপুরে ঈদ উল ফিতর উপলক্ষে ক্রেতা সাধারনের কাছে মাত্রাতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারন করেছেন  জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। আগামী তিন দিনের মধ্যে পণ্যের সঠিক মূল্য নির্ধারন করে বিক্রয়ের নির্দেশ দিয়েছেন তিনি। রোববার বিকালে ফরিদপুর শহরের বিভিন্ন বিপনী বিতানগুলোতে সরেজমিনে গিয়ে জেলা প্রশাসক এই নির্দেশ দেন।
 বিপনী বিতানগুলোতে মাত্রাতিরিক্ত মূল্যে বিভিন্ন পণ্য বিক্রি হতে দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। ক্রেতা সাধারনকে প্রতারণা করে অতিরিক্ত মূল্যে আদায়ের বিরুদ্ধে তিনি ব্যবসায়ীদের সতর্ক করে দেন। জানা যায়, ঈদকে কেন্দ্র করে ফরিদপুর শহরের বিপনী বিতানগুলোতে ব্যবসায়ীরা ক্রেতাদের কাছ থেকে ইচ্ছামত দাম হাকিয়ে পন্য বিক্রি করছে এ অভিযোগ জেলা প্রশাসকের কাছে যায়। তিনি বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তাৎক্ষনিকভাবে বিপনী বিতানগুলো পরিদর্শন করেন। এসময় তিনি ফ্যাশন ওয়ার্ল্ড, নকশী কাথা, জনতা স্টোরসহ বেশ কিছু রেডিমেট গার্মেন্টস বিক্রির দোকানে গিয়ে ঘটনার সত্যতা পান। এসমস্ত দোকানগুলোতে গিয়ে দেখা যায়, ১হাজার ২শ টাকা মূল্যের থ্রি পিস ৭হাজার ১শ টাকা, ১হাজার ৭শ টাকা মূল্যের জিন্সের প্যান্ট ৩ হাজার ২শ ৫০ টাকা মূল্যমানের ট্যাগ লাগিয়ে বিক্রি হচ্ছে। শুধু থ্রি পিস, প্যান্টই নয় সকল প্রকার পণ্যই নির্ধারিত মূল্যের চেয়ে তিন চার গুন বেশি দামে বিক্রি করতে দেখেন তিনি। ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের এভাবে ঠকানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা প্রশাসক। তিনি বিপনীবিতান ও ব্যবসায়ীদের প্রতি মূল্য সংশোধন করে সঠিক মূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেন।
 আগামী তিন দিনের মধ্যে এই নির্দেশ কার্যকর করার আদেশ দেন তিনি। এর ব্যপ্তয় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ব্যবসায়ীদের সতর্ক করে দেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, বিপনী বিতানগুলোর ব্যবসায়ীরা ঈদকে কেন্দ্র করে ক্রেতা সাধারনের পকেট কাটছে বলে আমার কাছে অভিযোগ আসে। বিভিন্ন দোকান পরিদর্শন করে আমি এর সত্যতা পাই। ঈদকে কেন্দ্র করে এধরনের অনৈতিক ব্যবসা নিন্দনীয়। নিঃসন্দেহে এটা অপরাধ। আগামী তিনদিনের মধ্যে মূল্য সংশোধন না করা হলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, ঈদের মত একটা পবিত্র উৎসবকে কেন্দ্র করে ব্যবসায়ীদের এই অনৈতিক কর্মকান্ড মেনে নেয়া যায় না। বিপনী বিতানগুলো পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সাথে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল হাসান, জেলা বাজার কর্মকর্তা সাখাওয়াত হোসেনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here