কালিহাতীতে ড্রেজারের নিচে পড়ে শ্রমিকের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ০১, ২০১৮

কালিহাতীতে ড্রেজারের নিচে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রোববার বানিয়াফৈর গ্রামের অবসর প্রাপ্ত পুলিশের এস আই আব্দুল খালেকের বাড়ির সামনে পুকুরে অবস্থিত বাংলা ড্রেজারের নিচে পড়ে ড্রেজার শ্রমিক রুবেল মিয়া (২২) এর মৃত্যু হয়। তিনি উপজেলা মহেলা গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে। দীর্ঘ দিন যাবত ওই পুকুরে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কেটে ড্রেজার ব্যবসায়ি পার্শ্ববর্তী হিন্নাই পাড়া গ্রামের জয়নাল লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে । রুবেল সকাল ১০ টায় নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্য বের হয়ে বানিয়াফৈর  বাংলা ড্রেজারের পাখা জঙ্গল আটকে গেলে তা পরিস্কার করার জন্য পানিতে নামে। এর পর  তাকে আর খুজে পাওয়া যায় না। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে নিহত রুবেল মিয়াকে উদ্ধার করে। লাশ ময়নাতদন্ত ছাড়াই স্থানীয় প্রভাবশলীরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, ড্রেজার শ্রমিক মৃত্যুর ঘটনা শুনেছি। তবে বিষয়ে কোন অভিযোগ না পেলে আমি ব্যবস্থা নিতে পারি না। 

Post Top Ad

Responsive Ads Here