মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির নতুন জিএম প্রকৌশলী নূর মোহাম্মদের যোগদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৮, ২০১৮

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির নতুন জিএম প্রকৌশলী নূর মোহাম্মদের যোগদান

মেহের আমজাদ,মেহেরপুর -মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির নতুন জেনারেল ম্যানেজার হিসেবে যোগদান করেছেন প্রকৌশলী নূর মোহাম্মদ। গতকাল সোমবার সকালে তিনি, আনুষ্ঠানিকভাবে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

 এসময় মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ট্যাকনিক্যাল প্রধীশ কুমার মন্ডল, (এজিএম অর্থ ও হিসাব) রাম চন্দ্র অধিগ্রহন, (এজিএম প্রশাসন) আবু হাসান, (এজিএম অর্থ রাজস্ব) নাজিম উদ্দীন ও (এজিএম ও এন্ড এম) হাসান তারেকসহ এ সময় পল্লী বিদ্যুত সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। নূর মোহাম্মদ কুষ্টিয়া জেলা থেকে প্রমোশন পেয়ে মেহেরপুর জেলায় প্রথম জেনারেল ম্যানেজার হিসেবে যোগদান করেছেন। তিনি মেহেরপুর- চুয়াডাঙ্গা জেলার সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা ও ইউপি চেয়ারম্যানসহ সর্বস্থরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি তিনি আরো বলেন, আমি জনগনের সেবক হয়ে কাজ করতে চাই। আমার অফিসে কোন গ্রাহক হয়রানির সুযোগ থাকবে না। অফিসের কোন অনিয়ম, সংযোগ দেওয়ার নামে কোন দালালী, সংযোগ স্থাপনে কোন গাফিলতির সুযোগ দেওয়া হবে না বলে তিনি নিশ্চিত করেছেন।

Post Top Ad

Responsive Ads Here